বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
সারাদেশ

বগুড়ায় কার্গো অফিসে ডাকাতি: ১৭ লাখ টাকা লুট, প্রহরীরা পুলিশের হেফাজতে

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শহরতলির সিল্কিবান্দা এলাকায় আজাদ কার্গো পরিবহন সার্ভিস নামের একটি বেসরকারি পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল সোমবার (২৮ জুলাই) দিবাগত গভীর রাতে ওই প্রতিষ্ঠানে হানা দিয়ে তিন নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে অফিসের ১৭ লাখ টাকারও বেশি লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে অফিস খোলার সময় ঘটনা নজরে আসে। পুলিশে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সামছুল ইসলাম জানান, তিনতলা ভবনের নিচতলায় তাদের অফিস। প্রতিদিনের মতো সোমবার বিকেলে অফিস বন্ধ করে সব কর্মকর্তা-কর্মচারী চলে যান। রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনজন প্রহরী—নুরুজ্জামান, সাখাওয়াত ও জয়নাল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, রাত আনুমানিক ৩টার দিকে পূর্বদিকের ফটক দিয়ে সাতজন মুখোশধারী দুর্বৃত্ত অফিস চত্বরে প্রবেশ করে। তারা প্রথমে তিন নিরাপত্তাকর্মীকে বেঁধে মোবাইল ফোন কেড়ে নেয় এবং অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ১২টি টেবিলের ড্রয়ার ভেঙে তছনছ করে নগদ অর্থ সংগ্রহ করে নেয়। এছাড়া অফিসে থাকা একটি সিন্দুক গ্যাস কাটার যন্ত্র দিয়ে খোলার চেষ্টা করলেও ব্যর্থ হয় ডাকাতরা। ওই সিন্দুকে আরও ৬ লক্ষাধিক টাকা থাকার কথা জানান কর্তৃপক্ষ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, ঘটনাটি অত্যন্ত পেশাদারিত্বের সাথে সংঘটিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিরাপত্তাকর্মীদের বক্তব্য সন্দেহজনক মনে হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী ঘটনাক্রমে অসঙ্গতি রয়েছে, যার কারণে তিনজনকেই ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, খোয়া যাওয়া টাকার পরিমাণ নিয়েও কিছুটা প্রশ্ন আছে। আমরা যাচাই-বাছাই করছি। পুরো ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। আশা করছি দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
স্থানীয়দের অনেকে এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা ও প্রহরীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ