বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
সারাদেশ

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শরবত বিক্রেতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে জাহিদুল ইসলাম (৩৫) নামের এক শরবত বিক্রেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মথুরাপুর গ্রামের তিনমাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের মৃত পলান শেখের ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ও তিনটি কন্যা সন্তানের জনক ছিলেন।

স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম পেশায় একজন অটোভ্যান চালক হলেও তিনি বিভিন্ন সময়ে হাট বাজারে ফেরি করে শরবত বিক্রি করেন। ঘটনার দিন মঙ্গলবার সকাল ৯ টার দিকে তিনি চান্দাইকোনা হাটে শরবত বিক্রি করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তিনমাথা মোড়ে একটি সমিতির ঘরে রাখা শরবত বিক্রির মালামাল বের করতে যায়। সেখানে ওই ঘরের ভিতরে একটি বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে জাহিদুল ইসলামের শরীরে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ