বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
অর্থ-বাণিজ্য

২ কার্গো এলএনজি কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিভিন্ন উৎস থেকে ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা বলেন, আজকের ক্রয় কমিটির সভায় এলএনজি এবং সার সংগ্রহের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে স্পট মার্কেট থেকে ৫০২ কোটি ৯৪ লাখ টাকায় এক কার্গো এলএনজি সংগ্রহ করবে। যার প্রতি একক এলএনজির দাম পড়বে ১১ দশমিক ৯৭ মার্কিন ডলার।

পেট্রোবাংলা দক্ষিণ কোরিয়ার মেসার্স পসকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন থেকে প্রায় ৪৮৬ কোটি ৪২ লাখ টাকায় এক কার্গো এলএনজি কিনবে। যার প্রতি একক এলএনজির দাম পড়বে ১১ দশমিক ৯৫ মার্কিন ডলার।

এছাড়াও, সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের ২টি, সেতু বিভাগের ১টি, স্থানীয় সরকার বিভাগের ১টি এবং আইসিটি বিভাগের ১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ