বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
শিরোনাম
২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : - যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’ যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: - আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: - ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক
জাতীয়

নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে: প্রেস সচিব

কর্পোরেট সংবাদ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেপ্টেম্বর মাস থেকে দেড় লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি একথা জানান।

প্রেস সচিব বলেন, বৈঠকে আইজিপি জানিয়েছেন, আগামী মাস থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনকেন্দ্রিক বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে চলবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সময় ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রচুর মিসইনফরমেশন ছড়ানো শুরু হয়েছে। এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টারে খুব দ্রুততার সঙ্গে মিস ইনফরমপশনকে আমরা প্রতিহত করতে পারব। এটা নিয়ে বিষদ আলোচনা হয়েছে।

আসন্ন নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় বারের মতো একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়ে শফিকুল আলম বলেন, সামনে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে। কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা এরকম একটা মিটিং করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় মিটিং হলো। এই মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত এসেছে।

তিনি আরও বলেন, অনেক বিষয় নিয়েই আলাপ আলোচনা হয়েছে। প্রথম ছিল যে কো-অর্ডিনেশন বাড়ানো। আর্মি, পুলিশ এবং রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কো-অর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হচ্ছে। এই কো-অর্ডিনেশন প্রান্তিক এবং জাতীয় পর্যায়ে বাড়ানোর কথা বলা হয়েছে।

আরও পড়ুন:

১০ শহীদসহ আরও ১৭৫৭ জন ‘জুলাই যোদ্ধা’র গেজেট প্রকাশ

২-৩ দিনের মধ্যেই ঐতিহাসিক জুলাই সনদের চূড়ান্ত প্রক্রিয়া: আলী রীয়াজ

১ আগস্ট দেশের যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এই সম্পর্কিত আরো

২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’

যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত

যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি

স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল

ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক