শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শিরোনাম
২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : - যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’ যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: - আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: - ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক
রাজনীতি

গণহত্যায় শুধু শেখ হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৯ জুলাই) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে রোষানলের শিকার বিএনপি। আর সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।

গণহত্যার বিচারে উদাসীনতা রয়েছে অভিযোগ করে তিনি বলেন, দেশে হাজার মানুষ হত্যার দায় নিয়ে ১১ মাস আগে ভারতে পালিয়ে যান জনরোষে পদচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা। এত দীর্ঘ সময় পরও শেখ হাসিনা ও তার দলের বিচার না হওয়া দুঃখজনক।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয়। দেশের জনগণ নির্বাচন চায়, আর যারাই নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহবান জানান তিনি।

এ সময় দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান ফখরুল।

এই সম্পর্কিত আরো

২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’

যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত

যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি

স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল

ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক