শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
বিনোদন

ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর মরদেহ একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার এক ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ। তার বয়স হয়েছিল ৩২ বছর।

সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী আইন প্রয়োগকারী সংস্থার কর্মীরা জানিয়েছেন, আদালতের নির্দেশ মোতাবেক মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে ফ্ল্যাটটি খালি করার জন্য সেখানে যাওয়া হয়। ভেতর থেকে কেউ সাড়া না দেয়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এ সময় মেঝেতে অভিনেত্রীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গত সাত বছর ধরে ফ্ল্যাটটিতে একাই থাকতেন অভিনেত্রী হুমাইরা আসগর। তার মরদেহ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল থেকে ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

কর্মকর্তারা আরও জানান, ফ্ল্যাটের মালিক বকেয়া ভাড়ার জন্য মামলা করেছিলেন অভিনেত্রীর বিরুদ্ধে। আদালত কর্তৃক নিযুক্ত একজন বেলিফ উচ্ছেদের আদেশ কার্যকর করতে ফ্ল্যাটে আসলে তখন তারকার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের পর তবেই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভবত ১৫ থেকে ২০ দিন আগের পুরনো মরদেহ। অর্থাৎ, ১৫ থকে ২০ দিন আগে হয়তো মারা গেছেন অভিনেত্রী হুমাইরা আসগর।

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, হুমাইরা আসগরের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। মরদেহটি পচন অবস্থায় এসেছে।

এ ঘটনায় অভিনেত্রীর এক প্রতিবেশী জানিয়েছেন, ফ্ল্যাটের মালিক জানিয়ছেন হুমাইরা আসগর ভাড়া দিতে কালক্ষেপণ করছিলেন। পুলিশ মঙ্গলবার ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে তার মরদেহ দেখতে পায়। ভবনের প্রতিবেশীদের সঙ্গে খুব বেশি যোগাযোগ করতেন না তিনি। তার কোনো গাড়িও ছিল না।

প্রসঙ্গত, বিখ্যাত রিয়েলিটি শো ‘তামাশা ঘর’ এবং ‘জালাইবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেছিলেন অভিনেত্রী হুমাইরা আসগর।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল