বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৭১ জনকে পুশ-ইন করলো বিএসএফ

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের দুটি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭১ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে বড়লেখা উপজেলার পাল্লাথল ও শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরাছড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সদস্যরা ওই ৭১ জনকে আটক করেছেন। এ বিষয়ে বিজিবির ৫২ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক চৌধুরী বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে বড়লেখার পাল্লাথল বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় পাহাড়ি অঞ্চলে কিছু লোকজনকে ঘোরাঘুরি করতে দেখে।পরে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১৮ শিশু, ১৫ নারী ও ১৫ জন পুরুষ।

আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জাননিয়েছেন, তাঁদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায়। জীবিকার তাগিদে এবং চিকিৎসার জন্য তাঁরা কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের হরিয়ানা, দিল্লি ও অন্যান্য এলাকায় বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাঁদের বাংলাদেশে ফেরত দেয়।

এ ছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া সীমান্ত এলাকা দিয়ে ভোরে আরও ২৩ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বিএসএফ।

বিজিবির একটি সূত্র জানায়, তাঁদের মধ্যে ৯ শিশু, ৯ নারী ও ৫ পুরুষ রয়েছেন। বিজিবি তাঁদের আটক করে শ্রীমঙ্গলের কাকমারা বিওপিতে নিয়ে যায়। তবে তাঁদের পরিচয় সনাক্ত করা যায়নি এখনো।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ভোরে বিজিবি থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। তবে আমাদের কাছে এখনো ওই ২৩ জনকে হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর তাঁদের নাম-ঠিকানা জানা যাবে।’

Imported from WordPress: image-11.png

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত