মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ
সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, তলুইগাছা, কাকাডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুড়িয়া ও ব্যাটালিয়ন সদরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মঙ্গলবার এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা বিওপি’র বিশেষ আভিযানিক দল পদ্মশাখরা মাঠ নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

এ ছাড়া, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কাঁদপুর ও গোয়ালপাড়া নামক স্থান হতে ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি, মাদরা বিওপি’র বিশেষ আভিযানিক দল বড়ালী আমবাগান নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকাডাঙ্গা বিওপি’র বিশেষ আভিযানিক দল গেড়াখালী নামক স্থান হতে ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, হিজলদী বিওপি’র বিশেষ আভিযানিক দল গোবরপোতা নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ব্যাটালিয়ন সদর এর বিশেষ আভিযানিক দল কাঁদপুর আমবাগান নামক স্থান হতে ১ লক্ষ ২ হাজার টাকা মূল্যের ভারতীয় ক্রীম জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৫ লক্ষ ৬২ হাজার টাকা।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো: আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Imported from WordPress: image-3.png

এই সম্পর্কিত আরো

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ

রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ