বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
শিরোনাম
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ
খেলাধূলা

বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

ইনজুরির কারণে গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ছিলেন না দিলশান মাদুশঙ্কা। ইনজুরিতে পড়া লাহিরু কুমারার জায়গায় দলে এসেছেন এ পেসার ।

আরও দলে ফিরেছেন ব্যাটার সামারাবিক্রমা। গত বছর নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ লংকানদের হয়ে খেলেছিলেন তিনি। সিরিজে ২ ইনিংসে মাত্র ১৩ রান করায় দল থেকে বাদ পড়েন সামারাবিক্রমা।

প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি পেসার মিলান রত্নায়েকে। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন মিলান। বল হাতে ৪ উইকেট শিকারের পাশাপাশি ৩৯ রান করেন তিনি।

তবে ফিটনেসের উপর নির্ভর করছে মিলানের খেলা। গল-এ বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলার সময় ইনজুরিতে পড়েন তিনি। ফলে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না মিলান। আশা করা হচ্ছে, ওয়ানডে সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি।

পেস বোলিংয়ে মিলানের সাথে আছেন আসিথা ফার্নান্দো, মাদুশঙ্কা ও ইশান মালিঙ্গা। দলে আছেন চারজন বিশেষজ্ঞ স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার সাথে আছেন মহেশ থিকশানা, দুনিথ ওয়ালালাগে, জেফ্রি ভ্যান্ডারসে।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো আগামী ২, ৫ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু’দল।

শ্রীলংকা ওয়ানডে দল : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আবিস্কা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিত লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে, দিলশান মাদুশঙ্কা, আসিথা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা।

এই সম্পর্কিত আরো

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ

রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ