বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: - নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : - বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ
খেলাধূলা

যতক্ষণ মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই: প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে টানা ব্যাট-বলে পারফর্ম করার পরেও দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে ডানহাতি এই অলরাউন্ডারের বাংলাদেশের জার্সি আবারও গায়ে জড়ানোর সুযোগ সহসাই হয়তো আর আসছে না। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন মেহেদী হাসান মিরাজ দলে থাকবেন ততদিন কোনো সুযোগ পাবেন না মোসাদ্দেক।

সোমবার (২৩ জুন) মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ১৬ সদস্যের দলে নেই মোসাদ্দেক হোসেন সৈকত। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) যিনি ছিলেন দারুণ ছন্দে।

সাংবাদিকরা তাই মোসাদ্দেকের না থাকা নিয়ে প্রশ্ন ছোঁড়েন লিপুর দিকে। প্রধান নির্বাচকও স্পষ্ট করেন, কেন নেই মোসাদ্দেক। মিরাজ যতদিন আছেন, ততদিন মোসাদ্দেকের সুযোগ নেই বলে জানান তিনি।

লিপু বলেন, ‘আপনারা মনে করছেন মোসাদ্দেক হোসেনের এই মূহর্তে জাতীয় দলে খেলা উচিত, আমি সেটি মনে করছি না। পরিষ্কারভাবে বলতে চাচ্ছি, যতক্ষণ মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। কোন জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত, আপনারা বুঝেও অনেক সময় না বোঝার ভান করেন। এই মূহুর্তে ব্যাকআপ মোসাদ্দেক হিসেবে আছে, কিন্তু যদি সুযোগ পান সামনে চলে আসতে পারেন। দরজা খোলাই আছে।’

ডিপিএলের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা আবাহনী। অধিনায়ক হিসেবে দলের ট্রফি জয়ে বড় ভূমিকা পালন করেন মোসাদ্দেক। বল হাতে পেয়েছেন ৩০ উইকেট। রাকিবুল হাসানের সঙ্গে যৌথভাবে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। ব্যাট হাতে ৪৮.৭০ গড়ে করেছেন ৪৮৭ রান। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচের পুরষ্কার উঠেছে তার হাতে। মোহামেডানের বিপক্ষে ব্যাট হাতে ৭৮ রানের পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ২ উইকেট।

এদিকে অভিষেকের পর থেকে জাতীয় দলে অনিবার্য হয়ে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। ফর্মহীনতায় দল থেকে বাদ পড়েছেন মিরাজ, এমন কিছু খুঁজে পাওয়া কঠিন। সময়ের পালাবদলে মিরাজ এখন ওয়ানডের দলনেতা। তার নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

এই সম্পর্কিত আরো

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা

ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ

বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ