বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
শিরোনাম
মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি ৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: - ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে? জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
কর্পোরেট সংবাদ

ঢাকায় এনসিসি ব্যাংকের পাঁচটি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক কাওরানবাজার, পান্থপথ, উত্তরা, মিরপুর এবং বনানী শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করেছে।

সম্প্রতি এই উইন্ডো পাঁচটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম। এসময়, এসইভিপি ও কাওরানবাজার শাখার হেড অব বিজনেস এন্ড ব্রাঞ্চ এম.এম এমরানুল হক, ইভিপি ও চীফ অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন আবুল কাসেম মোঃ ছফিউল্লাহ, ইভিপি ও উত্তরা শাখার হেড অব বিজনেস এন্ড ব্রাঞ্চ কার্তিক সেন, ইভিপি ও বনানী শাখার হেড অব বিজনেস এন্ড ব্রাঞ্চ মোঃ আমজাদ হোসেন, ইভিপি ও এনসিসি ইসলামিক ব্যাংকিং গুলশান শাখার হেড অব বিজনেস এন্ড ব্রাঞ্চ মোঃ মাসুদুর রহমান, এসভিপি ও পান্থপথ শাখার হেড অব বিজনেস এন্ড ব্রাঞ্চ মুহাম্মদ শাহিদুল ইসলাম, এসভিপি ও মিরপুর শাখার হেড অব বিজনেস এন্ড ব্রাঞ্চ মোঃ মাহফুজুল ইসলামসহ সংশ্লিষ্ট শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম বলেন, এনসিসি ব্যাংক বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম ও অর্থব্যবস্থার গুরুত্ব বিবেচনা করে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে আমরা ঢাকার গুলশানে এবং চট্টগ্রামের মুরাদপুরে দুইটি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখা খোলার পাশাপাশি প্রাথমিক পর্যায়ে ৩২টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করেছি। পরবর্তীতে পর্যায়ক্রমে আমাদের সকল শাখা এবং উপ-শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হবে।

তিনি আরও বলেন, আমরা আমাদের শরী‘আাহ সুপারভাইজরি কমিটির দিক নির্দেশনায় সম্পূর্ণ শরী‘আহ্ বিধি অনুসরণে ইসলামী ব্যংকিং কার্যক্রম পরিচালনা করছি যা গ্রাহকদের আকাক্সক্ষা ও চাহিদা পূরণে সক্ষম হবে। তিনি ব্যবসায়ী এবং পেশাজীবীদের এনসিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি

৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার

বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার

রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে?

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক

রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর