বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
শিরোনাম
তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ আইসিইউ ইউনিট চালু পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা
খেলাধূলা

শ্রীলঙ্কা সিরিজের টাইগাদের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। সোমবার (২৩ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন করে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

১৬ সদস্যের স্কোয়াডে আছ একাধিক চমক। অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের প্রথম সিরিজ হতে চলেছে এটি। মিরাজের দলে চমক হিসেবে জায়গা হয়েছে ওপেনার নাঈম শেখের। দুই বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। চোট কাটিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ। জায়গা হয়েছে লিটন দাসেরও। তবে, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শ্রীলঙ্কার বিমানে ওঠা হচ্ছে না সৌম্য সরকারের।

বর্তমানে টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় আছে বাংলাদেশ দল। কলম্বোতে আগামী ২৫ জুন থেকে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ শেষে একই মাঠে আগামী ২ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৫ জুলাই সিরিজের দ্বিতীয় ওয়ানডেও কলম্বোতে। এরপর পাল্লেকেলেতে ৮ জুলাই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। তিনটি ম্যাচই দিনরাত্রির।

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটওয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান।

এই সম্পর্কিত আরো

তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি

ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ আইসিইউ ইউনিট চালু

পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী

কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা