রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন সিরাজগঞ্জে নেট মিটারিং না থাকায় লোকসান দেশব্যাপী র‌্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন: - ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে নিউজিল্যান্ড-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
কর্পোরেট সংবাদ

নারী ফুটবলারদের এগিয়ে নিতে কলসিন্দুর ফুটবল একাডেমির পাশে আইএফআইসি ব্যাংক

কর্পোরেট ডেস্ক: আইএফআইসি ব্যাংক পিএলসি এবং ময়মনসিংহে অবস্থিত কলসিন্দুর ফুটবল একাডেমির মধ্যে একটি বিশেষ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

দেশের নারী ক্রীড়ার জগতে এই একাডেমি এক অনুপ্রেরণার নাম, কলসিন্দুর গ্রাম থেকেই বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলে এসেছে ৯ জন খেলোয়াড়। এমনকি, ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপেও ৬ জন খেলোয়াড় প্রতিনিধিত্ব করেছেন এই একাডেমি থেকে।

গত ১৮ জুন (বুধবার) আইএফআইসি ব্যাংকের ময়মনসিংহ শাখায় আয়োজিত অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ বিজনেস, মোঃ রফিকুল ইসলাম। একাডেমির পক্ষে স্বাক্ষর করেন সভাপতি শ্রীমতি মালা রাণী সরকার এবং সাধারণ সম্পাদক ও কোচ জুয়েল মিয়া। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং বিভাগের প্রধান ফারিহা হায়দার। এছাড়াও, আরো উপস্থিত ছিলেন শেরপুর ডায়বেটিক এসোসিয়েশন এর সভাপতি ও সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া এবং ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি এ কে এম দেলোয়ার হুসেইন মুকুল।

এর আগেও, ২০২৪ সালের অক্টোবর মাসে, আইএফআইসি ব্যাংক কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে মেয়েদের হাতে তুলে দেয় ফুটবল, জুতা, জার্সি ও অন্যান্য খেলার সরঞ্জাম। নতুন এই সমঝোতার মাধ্যমে ব্যাংকটি নিয়মিত পুষ্টিকর খাবার এবং অবকাঠামোগত সহায়তা প্রদান করবে, যাতে এখানকার মেয়েরা অনুশীলনে আরও মনোযোগ দিতে পারে ও আরও সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে পারে।

রফিকুল ইসলাম বলেন, “এই মেয়েরা কেবল খেলোয়াড় নয়, তারা আমাদের ভবিষ্যৎ। তাদের পাশে দাঁড়ানো মানে জাতির ভবিষ্যতে বিনিয়োগ করা।” একাডেমির সভাপতি শ্রীমতি মালা রাণী সরকার বলেন, “আইএফআইসি ব্যাংকের এই সহায়তা আমাদের মেয়েদের মনোবল বাড়াবে। তারা এখন আরও বড় স্বপ্ন দেখতে পারবে।”

এই উদ্যোগ শুধু একটি চুক্তি নয়, এটি নারীদের ক্ষমতায়ন এবং স্বপ্ন দেখার পথে এক সাহসী পদক্ষেপ। খেলাধুলা, শিক্ষা বা উদ্যোক্তা যেকোনো পথেই হোক, আইএফআইসি ব্যাংক বিশ্বাস করে নারীর সম্ভাবনাই বদলে দিতে পারে জাতির ভবিষ্যৎ।

এই সম্পর্কিত আরো

২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন

সিরাজগঞ্জে নেট মিটারিং না থাকায় লোকসান

দেশব্যাপী র‌্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন: ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

নিউজিল্যান্ড-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত