রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
বিনোদন

বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন তানিন

বিনোদন ডেস্ক : বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শোবিজের পরিচিত মুখ তানিন সুবহা। বুধবার (১১ জুন) বাদ মাগরিব তানিন সুবহার প্রথম নামাজে জানাজা মাদারীপুরের কয়ারিয়া ঈদগাহ মাঠে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় মোল্লার হাট বায়তুল আমান জামে মসজিদে। পরে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে সমাহিত করা হয়।

এর আগে, গত ২ জুন থেকে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তানিন সুবহাকে। তবে এই কয় দিনে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং অবনতি হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার ব্রেইন কাজ করছে না। সেজন্য তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করা হচ্ছে।

এদিকে, অভিনেত্রী তানিনের স্বামী হাসপাতালে অবস্থান না করায় সে সময় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়নি। পরে মঙ্গলবার তার স্বামীর সিদ্ধান্তের ভিত্তিতে লাইফ সাপোর্ট খুলে দিলে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেত্রী।

আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ে মাধ্যমে মিডিয়াতে অভিষেক ঘটে তানিন সুবহার। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরও বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। 

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তানিন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি একটি পার্লারও চালাতেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, তানিনের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার স্মৃতিরোমন্থন করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দিচ্ছেন।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস