শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শিরোনাম
২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : - যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’ যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: - আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: - ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক
অর্থ-বাণিজ্য

২৮ মে থেকে শিল্প প্রতিষ্ঠানে অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে: পেট্রোবাংলা

অর্থ-বাণিজ্য ডেস্ক: আগামী বুধবার (২৮ মে) থেকে শিল্প প্রতিষ্ঠানে দৈনিক আরও ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে জানিয়েছে পেট্রোবাংলা।

সোমবার (২৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নোবেল দে এ কথা জানিয়েছেন।

পেট্রোবাংলার পক্ষ থেকে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত শিল্পে গ্যাস সরবরাহের গড় পরিমাণ দৈনিক ৮২৩ মিলিয়ন ঘনফুট। সে তুলনায় এবছর একই সময়ে (জানুয়ারি -এপ্রিল ২০২৫) শিল্পে ৯৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে।

এ ছাড়াও শিল্পের গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য গত বছরের তুলনায় ছয়টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা করা হয়েছে। যার আমদানি মূল্য প্রতি ঘনমিটার প্রায় ৬৫ টাকা।

উল্লেখ্য, শিল্প ও ক্যাপটিভ শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাসের মূল্য যথাক্রমে ৩০ টাকা ও ৩১ টাকা ৫০ পয়সা অর্থাৎ অতিরিক্ত গ্যাস সরবরাহের জন্য প্রতি ঘনমিটারে সরকারকে ৩৫টাকা ভর্তুকি দিতে হবে। অতিরিক্ত এলএনজি আমদানি ও শ্রেণিভিত্তিক বন্টন পরিবর্তন করার ফলে আগামী ২৮ মে থেকে দৈনিক আরো ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে।

এই সম্পর্কিত আরো

২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’

যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত

যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি

স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল

ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক