মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

স্কুল-কলেজে সমাবেশে পাঠের জন্য ‘নতুন শপথ’ ঘোষণা

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও সেবার মানসিকতা গড়ে তুলতে প্রাত্যহিক সমাবেশে পুরোনো শপথের বদলে নতুন শপথ পাঠ করানোর নির্দেশনা দিয়েছে সরকার।

বুধবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, প্রতিদিন সকালের সমাবেশে শিক্ষার্থীরা এখন থেকে একটি নতুন শপথ পাঠ করবে। পুরোনো শপথের পরিবর্তে দেশ গঠনে অনুপ্রাণিত করতে নতুন এ শপথ চালু করা হচ্ছে।

নতুন শপথটি হলো- ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না।

হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’

প্রজ্ঞাপনে বলা হয়, এই উদ্যোগ দেশপ্রেম ও নৈতিক শিক্ষার বিকাশে সহায়ক হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আত্মমর্যাদাসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।

নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রতিষ্ঠান, বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

প্রজ্ঞাপনটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং দ্রুত বাংলাদেশ গেজেটে প্রকাশের জন্য সরকারি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান