রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ট্রাক, প্রাণ গেল ব্যবসায়ীর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চায়ের দোকানে ট্রাক ঢুকে গেলে নিচে চাপা পড়ে সাইদুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১১ মে) বিকেল ৫টার দিকে মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের রায়ধোরা পূর্বপাড়া ব্রিজ সংলগ্ন মুক্তাগাছা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাইদুল উপজেলার রায়ধোরা পূর্বপাড়া এলাকার মৃত ওয়াহেদ আলী হাজীর ছেলে। আহত সোহেল একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে রায়ধোরা পূর্বপাড়া ব্রিজ সংলগ্ন চায়ের দোকানে যান সাইদুল ও সোহেল। সেখানে বসে চা পান করছিলেন তারা। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে সাইদুল ও সোহেল চাপা পড়েন। দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান সাইদুল।

মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস