মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম
কর্পোরেট সংবাদ

গ্লোবাল ইসলামী ব্যাংকের আধুনগর শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

কর্পোরেট ডেস্ক : গ্লোবাল ইসলামী ব্যাংকের আধুনগর শাখা রোববার (২৭ এপ্রিল) হতে নতুন ঠিকানা ‘আইকনিক টাওয়ার’, লোহাগাড়া মেইন রোড, লোহাগাড়া, চট্টগ্রামে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।

পূর্বে এই শাখার কার্যক্রম ইসলামিয়া প্লাজা, উত্তর হরিণা ঘাটিয়াপাড়া, আধুনগর, লোহাগাড়া, চট্টগ্রাম হতে পরিচালিত হতো। ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান জনাব মোহাম্মদ আকতার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের প্রিন্সিপাল ছেতার উদ্দিন আহমেদ, গ্রামীন ব্যাংকের আধুনগর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল আবছার, ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশব্যাপী শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

এই সম্পর্কিত আরো