বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
শিরোনাম
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ
বিনোদন

বিশ্বের জনপ্রিয় সিনেমার তালিকায় শাকিবের ‘বরবাদ’

বিনোদন ডেস্ক : বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন ভিত্তিক ডাটাবেজ আইএমডিবির (ইন্টারনেট মুভি ডেটাবেজ) তালিকায় উঠে এসেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘বরবাদ’।

ডাটাবেজটির সেরা ১০০ জনপ্রিয় সিনেমার তালিকায় ৪৪তম স্থানে রয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’। সিনেমাটি।

চার্ট ঘেটে দেখা গেছে, চার্টবাস্টারটির প্রথমে রয়েছে হলিউড সিনেমা ‘আ মাইনক্রাফট মুভি’, সেই তালিকায় স্নো হোয়াইট, অ্যানোরা, সুপারম্যান, মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং, সিকান্দার, ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর পাশাপাশি স্থান পেয়েছে বাংলাদেশি সিনেমা ‘বরবাদ’। আইএমডিবিতে সিনেমাটি ৭.৪ রেটিং পেয়েছে।

হলিউড, বলিউডের সঙ্গে আইএমডিবি চার্টে বাংলাদেশি সিনেমার স্থান পাওয়াকে গর্ব হিসেবে দেখেছেন ‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। উচ্ছ্বসিত এই পরিচালক বলেন, ‘আইএমডিবি চার্টে আমাদের সিনেমা ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছে, তাও জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে; এটা তো আমাদের জন্য অনেক আনন্দের, গর্বের। আমাদের দেশি সিনেমা এখন বিদেশে মুক্তি পাচ্ছে, এখন আইএমডিবিতে জায়গা করে নিচ্ছে। তার মানে আমাদের বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক স্তরে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই আনন্দের, একইসঙ্গে সবার জন্য গর্বের।’

ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা যেন রীতিমতো ঝড় তুলেছে ঢাকাই ইন্ডাস্ট্রিতে। মুক্তির সতেরো দিন পেরিয়ে গেলেও এর তাণ্ডব যেন কমছেই না।

আইএমডিবি অ্যামাজন ডট কমের অঙ্গসংস্থা আইএমডিবি ডট কম ইনকর্পোরেটেড দ্বারা পরিচালিত হয়।

এই সম্পর্কিত আরো

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ

রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ