শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ ঈদ শেষে ফিরতি যাত্রা: - আজ মিলছে ২৪ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক জেবিএল প্রো অডিও বাংলাদেশ নিয়ে এসিআই মটরসের নতুন যাত্রা ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষ, বিএনপি নেতা নিহত
রাজনীতি

আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন চায় জামায়াত

কর্পোরেট সংবাদ ডেস্ক : আগামী রমজানের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

বৈঠক শেষে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, সরকার ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে কথা বলছে তারা এত দেরিতে নির্বাচন চান না। আগামী রমজানের আগে (ফেব্রুয়ারির শেষ দিকে রমজান শুরু) তারা নির্বাচন চান। মার্কিন প্রতিনিধি দলকে বিষয়টি জানানো হয়েছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে সময় নির্ধারণ করে দিয়েছেন, সেটিরও পর্যবেক্ষণ করছে জামায়াত।

নির্বাচন ছাড়াও আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার দেখতে চায় জামায়াতে ইসলামী।

বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে মার্কিন শুল্ক আরোপ রহিতের বিষয়ে বিবেচনার আহ্বানও জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের পর, প্রথমবার ঢাকা সফরে এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ এবং তার সফরসঙ্গী মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন।

অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও তাদের বৈঠক করার কথা রয়েছে।

আরও পড়ুন:

যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আইন উপদেষ্টা

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি: মির্জা ফখরুল

এই সম্পর্কিত আরো

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস

দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ

ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৪ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট

বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক

জেবিএল প্রো অডিও বাংলাদেশ নিয়ে এসিআই মটরসের নতুন যাত্রা

ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষ, বিএনপি নেতা নিহত