সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে: বাঁধন

বিনোদন ডেস্ক: জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথেও সরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নতুন উপদেষ্টা আসার রাত জেগে ডাকাতের থেকে বাঁচাতে পাহারা দিতেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু এরপর মাস কয়েক নিজেকে আড়াল করে নিয়েছিলেন। বেশ অনেক দিন ধরেই খোঁজ নেই আজমেরী হক বাঁধনের। তবে বাংলা নববর্ষের দিন ফিরলেন তিনি।

শুধু কোনও ইভেন্টেই তিনি অনুপস্থিত নন, বরং সোশ্যাল মিডিয়াতেও ছিল না কোনও আনাগোনা। সামাজিক মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বললেন, সোশ্যাল মিডিয়া দূরে থেকে থাকায় শান্তিতে ছিলেন তিনি।

ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, ‘হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ! আমি এখনো এখানেই আছি। এখনো আমার মায়ের বাড়িতেই থাকি, আমার বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে। আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে সরে এসেছিলাম এবং সত্যি বলতে, আমার কাছে তা শান্তির।’

ভুল স্বীকার করা এবং নিজের বেড়ে ওঠাকে সম্মান করেন জানিয়ে তিনি লেখেন, ‘আমার নিজস্ব একটি মন আছে। আমি যে পথে হেঁটেছি, তা সহজ ছিল না, তবে এটি একান্তই আমার। আমি আমার ভুলগুলো স্বীকার করি এবং আমার এই বেড়ে ওঠাকে সম্মান করি। আমার প্রতিটি সাফল্য নিজে অর্জন করেছি। অন্যের মন্তব্য আমাকে বিচলিত করে না। আমি জানি আমি কে এবং এখানে পৌঁছানোর জন্য কী করেছি।’

সবশেষে বাঁধন লেখেন, ‘কোনও অনুশোচনা নেই। প্রতিটি অভিজ্ঞতা একটি শিক্ষা। প্রতিটি পদক্ষেপ গল্পের অংশ, যা আজকের আমাকে তৈরি করেছে। সামনেও এই দৃঢ়তা নিয়ে এগিয়ে যাব।’ বোঝাই যাচ্ছে, নিজের সিদ্ধান্ত নিয়েই তিনি বিচলিত ছিলেন। শুধু বাংলাদেশেই নয়, টলিউড ও বলিউডেও অভিনয় করেছেন তিনি। তাঁর জনপ্রিয়তা দুই বাংলাতেই সমান।

২০০৬ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন তিনি। নাটক, মডেলিং ও চলচ্চিত্রে তার অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে। ক্যারিয়ারে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন।​

ব্যক্তিগত জীবনে, বাঁধন একমাত্র মেয়ে সায়রা আমানি সায়রাকে নিয়ে একা মা হিসেবে জীবনযাপন করছেন। মিডিয়া থেকে বিরতির পর, ২০২৪ সালে তিনি আবারো অভিনয়ে ফিরে আসেন। এ সময় তিনি ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রে অভিনয় করে কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হন। পরবর্তীতে বলিউডের বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ ওয়েবফিল্মেও তাকে দেখা যায়।​

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার