বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
শিরোনাম
মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি ৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: - ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে? জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
সারাদেশ

সালিসে না আসায় বাড়িতে গিয়ে বাবা-ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সালিশের ডাকে হাজির না হওয়ায় চুরির অপবাদে বাবা-ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহত বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে।

নিহতরা হলেন- আবদুল গফুর (৫০) ও তার ছেলে মেহেদী হাসান (১৫)। নিহতরা ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় আটককৃতরা হলেন-উপজেলার পলাশীহাটা গ্রামের মোঃ রিপন (৩২), নাওগাঁও গ্রামের মৃত সাবান আলীর ছেলে মোঃ মোজাম্মেল হক (৬৫) ও মজিবুর রহমানের ছেলে আল আমিন (১৩)।

পুলিশ জানায়, আবদুল গফুরের প্রতিবেশী এক প্রবাসীর বাড়িতে গত দুদিন আগে চুরির ঘটনায় বেলা ১১টার দিকে সালিশ বসানো হয়। সালিশের ডাকে হাজির না হওয়ায় সেখানে থাকা লোকজন আবদুল গফুরের বাড়িতে দুপুর ১টার দিকে গেলে বাগবিতণ্ডা শুরু হয়। এর জেরে আবদুল গফুরের বাড়িতে ভাঙচুর চালানো শুরু করে সালিশের লোকজন।

এ সময় আবদুল গফুর ও তার ছেলেকে রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়। পরে খবর পেয়ে ফুলবাড়িয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রোকনুজ্জামান বলেন, বাড়িতে চুরি হয়েছে এমন সন্দেহে সালিশ ডাকা হয়। এতে না যাওয়ায় বাবা-ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি

৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার

বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার

রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে?

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক

রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর