শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

গ্লেনরিচ উত্তরার ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আয়োজন

কর্পোরেট ডেস্ক: ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা। গ্লেনরিচ উত্তরা সিনিয়র ক্যাম্পাস মিলনায়তনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ১১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

আয়োজনে স্কুল জীবনের হৃদয়ছোঁয়া ও স্মৃতিময় মুহুর্তগুলো নিয়ে বক্তব্য দেন ভ্যালিডিক্টোরিয়ান আফিয়া নুর; যেখানে তিনি স্কুলের অব্যাহত সহযোগিতার কথা উল্লেখ করেন। বক্তব্যে নিজের ব্যাচ সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করেন তিনি; সেখানে সহানুভূতি, সম্প্রীতি ও স্মৃতিময় আবেগের বিষয়গুলো উঠে আসে।

এই আনন্দমুখর আয়োজন সম্পর্কে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা’র প্রিন্সিপাল ড. অম্লান কে. সাহা বলেন, “আজ আমরা আমাদের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্য, সমৃদ্ধি, অধ্যাবসায় ও অসীম সম্ভাবনা উদযাপন করছি। বিশেষ করে, শেখার প্রতি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা নেতৃত্ব, নিষ্ঠা ও গভীর প্রত্যয় দেখিয়েছে। নিঃসন্দেহে তারা কমিউনিটি ও দেশের জন্য অর্থবহ অবদান রাখতে সক্ষম হবে।”

অনুষ্ঠানে অনেক অতিথি অংশগ্রহণ করেন এবং গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। প্রিন্সিপাল কর্তৃক শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েট ঘোষণা করার মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়। আগামীর জন্য আনন্দ ও উচ্ছ্বাস-উদ্দীপনার প্রতীক হিসেবে টুপি উড়িয়ে মুহূর্তটিকে উদযাপন করা হয়।

Imported from WordPress: image-18.png

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস