বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
শিরোনাম
মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি ৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: - ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে? জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
বিনোদন

সাত দিনে ‘বরবাদ’ সিনেমার ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরে মুক্তির প্রথম সাত দিনে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন এক ফেসবুক পোস্টে এমন দাবি করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় রিয়েল এনার্জি প্রডাকশন ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘বরবাদ’ সিনেমা মুক্তির প্রথম সাত দিনে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি করেছে।

এর আগে ২০২৩ সালের ঈদুল আযহায় শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা একমাস ২৭ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে বলে দাবি করেছে। এর ফলে মাত্র সাতদিনেই ‘বরবাদ’ সেই সাফল্যে পৌঁছে গেল।

ঈদুল ফিতরে মুক্তির পর নবম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপেক্স মিলিয়ে প্রায় ৬৫টি শো চলছে ‘বরবাদ’ সিনেমার।

মাল্টিপ্লেক্সের বাইরে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনে দেদারসে ব্যবসা করছে এই সিনেমা। হল মালিকরা বলছেন, আগামী কোরবানির ঈদ পর্যন্ত ব্যবসা টানতে পারে ‘বরবাদ’।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি মাসেই যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপে মুক্তি পাবে ‘বরবাদ’।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

এই সম্পর্কিত আরো

মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি

৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার

বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার

রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে?

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক

রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর