মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক বেনাপোলে ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ তথ্যভিত্তিক তামাক কর নীতি প্রণয়নের প্রস্তাব: - গবেষণা উপস্থাপন করল পলিসি এক্সচেঞ্জ ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা র‍্যাব, এসবি ও সিআইডিতে নতুন প্রধান নিয়োগ নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই: সেতুমন্ত্রী নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার সুবিধাবঞ্চিতদের সহায়তায় সামাজিক উদ্যোগ অব্যাহত রেখেছে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড রাজস্থান
সারাদেশ

বগুড়ায় পরকীয়ার জেরে যুবককে হত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: একটি মাত্র এসএমএস ঘিরে কাবিল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করে হাসপাতালে রেখে যাওয়ার অভিযোগ তুলেছে ভুক্তোভোগীর পরিবার।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৮টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাবিলের মরদেহ পেয়েছে পরিবার। ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামে। নিহত কাবিল হোসেন ওই গ্রামের শাজাহান আলীর ছেলে।

নিহত কাবিল হোসেনের স্ত্রী শাপলা খাতুন জানান, গতকাল বিকেলে বাড়ি থেকে মেলায় কথা বলে বের হয়। রাত ১০টায় বাড়িতে না আসায় তাকে মোবাইলে জানানো হয় সন্তানদের ঔষধ নিয়ে আসার জন্য। এরপর ঘুমিয়ে যায়। রাতে আর বাড়িতে ফিরেনি। সকাল ৮টার দিকে খবর পায় হাসপাতালে তার মরদেহ রাখা আছে। রাত ৩টার দিকে ফুফু শাশুরীর ছেলে দেবর সজিব তাকে হাসপাতালে নিয়ে এসেছিল। সে মারা যাওয়ায় তাকে রেখে সজিব পালিয়ে যায়।

শাপলা খাতুন আরো জানান, গত প্রায় সাত মাস পূর্বে সজীবের ভাবীর মোবাইল ভুলক্রমে একটি “নাইস” লেখা এসএমএস যায় আমার স্বামীর মোবাইল থেকে। এ নিয়ে আমার স্বামী ভূল স্বীকারও করেছে। এই ঘটনাকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে স্বামী কালিবকে হত্যা করেছে।

প্রতিবেশীরা বেলেন, দীর্ঘদিন ধরে সুমাইয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক। গতকাল হয়তো মেলা থেকে বাজার করে মোটরসাইকেল নিয়েই তার বাড়িতে গেছে। পরবর্তীতে প্রেমিকা সুমাইয়ার পরিবার তাকে হত্যা করে রাত ৩টার দিকে সজিবের মরদেহ হাসতাপালে রেখে পালিয়ে যায়। সুমাইয়াদের বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে সজিবের বাড়ি তালাবদ্ধ করে পালিয়ে যায়। এরপর পরিবারের কাউকে পাওয়া যায়নি। তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও প্রতিবেশীরা।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পরকীয়ার জেরে তাকে হত্যা করেছে সুমাইয়ার পরিবার। এবং হত্যাকারীদের বাড়ি থেকে নিহত কাবিলের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।হত্যাকারীদের ধরার জন্য অভিযান চলছে।

এই সম্পর্কিত আরো

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু

কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

বেনাপোলে ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ

তথ্যভিত্তিক তামাক কর নীতি প্রণয়নের প্রস্তাব: গবেষণা উপস্থাপন করল পলিসি এক্সচেঞ্জ

ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

র‍্যাব, এসবি ও সিআইডিতে নতুন প্রধান নিয়োগ

নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই: সেতুমন্ত্রী

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

সুবিধাবঞ্চিতদের সহায়তায় সামাজিক উদ্যোগ অব্যাহত রেখেছে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড রাজস্থান