শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ ঈদ শেষে ফিরতি যাত্রা: - আজ মিলছে ২৪ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক জেবিএল প্রো অডিও বাংলাদেশ নিয়ে এসিআই মটরসের নতুন যাত্রা
বিনোদন

গাজা যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক: শাকিব খান

বিনোদন ডেস্ক : ইসরাইলি বর্বরতায় বিপন্ন গাজা। মানচিত্র থেকে মুছে যাচ্ছে এক জনপদ। যে শিশুরা একসময় খেলতো সোনালী প্রান্তরে আজ সেখানেই তাদের ছিন্ন ভিন্ন দেহ। দিনের পর দিন বোমা বর্ষণে ধ্বংস হয়ে যাচ্ছে ঘরবাড়ি, প্রাণ হারাচ্ছে নারী, শিশু, চিকিৎসক, সাংবাদিক এমনকি উদ্ধারকর্মীরাও। গাজার আকাশজুড়ে শুধু কান্না আর ধ্বংসের ছবি। সন্তানহারা মা-বাবার চোখের পানি শুঁকিয়ে গেছে, ঝড়ছে রক্ত। বিশ্বজুড়ে মুসলিমদের হৃদয়ে হচ্ছে রক্তক্ষরণ। কিন্তু এতে কিইবা আসে যায় সভ্যতার ধারক-বাহকদের। তবুও থেমে নেই প্রতিবাদ। সামাজিক মাধ্যমেও মানুষ জানাচ্ছেন ক্ষোভ আর ঘৃণা। জানাচ্ছেন নিজেদের ব্যর্থতা আর কষ্টের কথা। এতে প্রতিনিয়তই যুক্ত হচ্ছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

বিশ্বজুড়ে মানুষ গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে পথে নামছেন, চলছে প্রতিবাদ ও বিক্ষোভ। বাংলাদেশেও রাজধানীসহ বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় ফিলিস্তিনের পক্ষে জোরালো কণ্ঠ তুলেছেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রতিবাদের ঝড়। ঘৃণা আর ক্ষোভে মুখর হয়েছেন নেটিজেনরা। এই সংহতির স্রোতে এবার গলা মিলিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়; এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক! দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা। তাদের পাশে আছি – ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়।

শাকিব ছাড়াও গাজায় বর্বর হত্যার প্রতিবাদ জানিয়েছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, সাদিয়া আয়মানসহ বিনোদন অঙ্গনের অনেক তারকারা। এছাড়াও সোমবার (৭ এপ্রিল) গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজপথে নেমেছিল দেশের অনেকেই। ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীরা।

উল্লেখ্য,‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

এই সম্পর্কিত আরো

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস

দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ

ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৪ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট

বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক

জেবিএল প্রো অডিও বাংলাদেশ নিয়ে এসিআই মটরসের নতুন যাত্রা