শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ ঈদ শেষে ফিরতি যাত্রা: - আজ মিলছে ২৪ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক জেবিএল প্রো অডিও বাংলাদেশ নিয়ে এসিআই মটরসের নতুন যাত্রা
বিনোদন

বিয়ে করলেন তারকা জুটি জামিল ও মুন

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন চুপিসারে চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন। রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের উপস্থিতি উত্তরায় তাদের বিয়ে হয়েছে বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা মিঠু।

Imported from WordPress: image-5.png

জানা গেছে, জামিল-মুনমুন একসঙ্গে বেশকিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের পরিচয়। সেই পরিচয় প্রেমে গড়ায়। অতঃপর তাদের চার হাত এক হয়েছে।

দেশের নাট্যাঙ্গনে জামিল একটি জনপ্রিয় মুখ। এরই মধ্যে তিনি অভিনয় করেছেন অসংখ্য নাটকে। অভিনয়ে তার অভিষেক ঘটে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’- এ অংশগ্রহণের মাধ্যমে। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগী ছিলেন তিনি।

অন্যদিকে, বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছেন মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

এদিকে, ঈদের পর শোবিজ অঙ্গনে বিয়ের ধুম লেগেছে। এর আগে ছোট পর্দার জনপ্রিয় মুখ শামীম হাসান সরকার বিয়ে করেছেন। এরপর কনটেন্ট ক্রিয়েটর রাবা খান ও সংগীতশিল্পী আরাফাত মহসিনও বিয়ের পিঁড়িতে বসেছেন। জামিল ও মুনের বিয়ের খবরও তুমুল আলোচনায় আসে।

এই সম্পর্কিত আরো

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস

দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ

ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৪ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট

বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক

জেবিএল প্রো অডিও বাংলাদেশ নিয়ে এসিআই মটরসের নতুন যাত্রা