বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
বিনোদন

অলকা ইয়াগনিকের বিরাট ভক্ত ছিলেন ওসামা বিন লাদেন!

বিনোদন ডেস্ক : বিশ্বের মোস্ট ওয়ান্টেড জঙ্গি ছিল ওসামা বিন লাদেন, যার দাপটে একসময় গোটা বিশ্ব কাঁপত। আমেরিকার বুকে তার জঙ্গিহানায় প্রাণ গিয়েছিল বহু মানুষের। যাকে নাগালে পেতে আমেরিকার মতো দেশকেও বেগ পেতে হয়েছে বছরের পর বছর। সে নাকি বলিউডের জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিকের পাগল ফ্যান ছিল। লাদেনের মৃত্যুর পর তার এবোটাবাদের বাড়ি থেকে গায়িকার একাধিক গানের রেকর্ড ও প্লে-লিস্ট সামনে আসতেই চমকে গেলেন অলকা নিজেই!

২০১১ সালের ১ মে এক রুদ্ধশ্বাস অভিযানে মার্কিন নেভির একদল সেনার গুলিতে প্রাণ হারিয়েছিল আল-কায়েদা প্রধান তথা মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার মূল হোতা লাদেন। পাকিস্তানের এবোটাবাদে ওসামা বিন লাদেনের আস্তানায় সিআইএ অভিযান চালিয়ে তার কম্পিউটারগুলো জব্দ করে। তখন তারা সেখানে বলিউডের বহু জনপ্রিয় গান খুঁজে পায়, যা উদিত নারায়ণ, কুমার শানু এবং অলকা ইয়াগনিকের গাওয়া ছিল। জানা যায় যে ওসামা বিন লাদেন ছিলেন অলকা ইয়াগনিকের বিশাল ভক্ত। লাদেনের বাড়ির কম্পিউটারে পাওয়া গানের তালিকায় ছিল ‘আজনাবি মুঝকো ইতনা বাতা’, ‘দিল তেরা আশিক’, ‘তু চাঁদ হ্যায় পুনাম কা’সহ একাধিক বলিউড গান।

এক সাক্ষাৎকারে আনু রঞ্জনের সঙ্গে কথোপকথনের সময় অলকা ইয়াগনিক লাদেনের সম্পর্কে বলেন, ‘এতে কী আমার দোষ? ওসামা বিন লাদেন যেমনই হোক, তার মধ্যে একটা ছোট্ট শিল্পী তো ছিলই। যদি আমার গান পছন্দ করে থাকে, তাহলে সেটা তো ভালোই, তাই না?’

অলকা আরও বলেন, ‘সমস্ত কাজের জগতেই রাজনীতি আছে। অনেক গান আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমার এক সমসাময়িক গায়িকা আমার সঙ্গে খুবই নোংরা রাজনীতি করতেন। আমি একটা গানের রিহার্সাল করার পরও দেখেছি, সেটা আমার সিনিয়র গাইছে। আমি নিজেকে বলতাম, কোনও ব্যাপার নয়। কে কী করছে, কে কী বলছে, আমি গায়ে মাখতাম না। আমি একেবারেই ঘরোয়া। রোজ কাজ শেষে বাড়ি ফিরে আসাই আমার কাছে আনন্দের। আমি মন থেকে গাই। আমি নিজেই নিজের সমালোচক। আমি যদি এখনও কোনও গান রেডিয়য়োতে শুনি আর মনে হয় কিছু ভুল গেয়েছি, তাহলে আমার ড্রাইভারকে বলি, ঘুরিয়ে দাও’। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

কলকাতায় আবারও পুরস্কৃত জয়া আহসান

নিজের সিনেমা মুক্তির তারিখ জানালেন ডেভিড ওয়ার্নার

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ