বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
বিনোদন

নিজের সিনেমা মুক্তির তারিখ জানালেন ডেভিড ওয়ার্নার

অনলাইন ডেস্ক : এত দিন বলিউড বা দক্ষিণী সিনেমার গান বা দৃশ্যের সঙ্গে তাল মিলিয়ে সামাজিমাধ্যমে ভিডিও পোস্ট করতে দেখা যেত অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে। সেই ডেভিড ওয়ার্নার এবার সিনেমাতেই নেমে পড়লেন। একটি তেলুগু সিনেমায় অভিনয় করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। নিজেই সামাজিকমাধ্যমে সেই ঘোষণা করেছেন।

তেলুগু সিনেমা ‘রবিনহুড’-এ অভিনয় করেছেন ওয়ার্নার। আগামী ২৮ মার্চ মুক্তি পাচ্ছে সিনেমাটি। শনিবার সেই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে।

সামাজিকমাধ্যমে ওয়ার্নার লিখেছেন, “ভারতীয় সিনেমা, আমি এসে গিয়েছি। রবিনহুডের সদস্য হতে পেরে গর্বিত। এই সিনেমার শুটিং খুব উপভোগ করেছি। বিশ্বব্যপী মুক্তি পাচ্ছে ২৮ মার্চ।”

এই ছবির নায়ক নিতিন ও নায়িকা শ্রীলিলা। ওয়ার্নারও সেখানে অভিনয় করছেন, এ কথা প্রকাশ্যে আসার পর সমর্থকদের উত্তেজনা বাড়তে শুরু করেছে। অতীতে ‘পুষ্পা’-সহ একাধিক তেলুগু সিনেমার গান এবং দৃশ্য অনুকরণ করে সামাজিকমাধ্যমে ভিডিয়ো পোস্ট করেছেন ওয়ার্নার। এবার তাঁর অভিনয় দক্ষতাও দেখা যাবে।

তেলুগু সিনেমার প্রতি ওয়ার্নারের প্রেম নতুন নয়। দীর্ঘ দিন তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। দলকে আইপিএল জিতিয়েছেন ২০১৬ সালে। তখন থেকেই তেলুগু সমর্থকদের সঙ্গে তাঁর একাত্মতা শুরু।

এ বারের আইপিএলে কোনও দল পাননি ওয়ার্নার। তবে আইপিএলের সফলতম ক্রিকেটারদের তালিকায় থাকবে তাঁর নাম। ১৮৪টি ম্যাচ খেলে ৬৫৬৫ রান করেছেন। চারটি শতরান এবং ৬২টি অর্ধশতরান রয়েছে।

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ