বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
বিনোদন

ঢাকাই সিনেমায় পাকিস্তানি মডেল

বিনোদন ডেস্ক : এবার বাংলাদেশের সিনেমায় দেখা মিলবে পাকিস্তানী মডেলের। ‘ফোর্স’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন পাকিস্তানের মডেল জারা আহমেদ।

জারাকে ‘ফোর্স’ সিনেমায় নেওয়ার কারণ হিসেবে পরিচালক আসিফ ইকবাল বলেন, পুলিশ চরিত্রের জন্য আমরা অনেক দিন ধরে নারী অভিনয়শিল্পী খুঁজছিলাম। আমাদের চাওয়া ছিল, নিয়মিত জিম করেন, এমন একজন অভিনয়শিল্পী, যিনি মারপিট করতে পারবেন, যাকে দেখতে পরিশ্রমী মনে হবে, মুখটা হতে হবে লম্বাটে, চোয়াল কিছুটা ভাঙা মোটকথা, যে মেয়েটাকে অ্যাকশনে মানায়। অনেক খোঁজার পর আমরা পাকিস্তানের মডেলকে পছন্দ করেছি।’ সিরিয়ালে অভিনয় দেখে জারাকে মনে ধরে পরিচালকের। এরপর তার সঙ্গে ‘ফোর্স’ সিনেমার ৩০ সেকেন্ডের একটি লুক ভাগাভাগি করেন। তার কথায়, ‘আমাদের অ্যাকশন লুক দেখেই পাকিস্তানের মডেল অবাক হয়ে যান। পরে তাকে সিনেমার চিত্রনাট্যসহ পুরো পরিকল্পনা পাঠাই। তিনি দেখে পছন্দ করেছেন। ব্যাটেবলে মিলে যাওয়ায় আমরা কাজটি করছি।

জানা গেছে, আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু হবে ‘ফোর্স’-এর। এতে জারার বিপরীতে থাকবেন ম্যাক দিদার। বাংলাদেশে দুই সপ্তাহের মতো থাকবেন নায়িকা। কোরবানি ঈদে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

পাকিস্তানের একজন মডেল ও অভিনেত্রী জারা। মডেলিংয়ে ব্যস্ততার পাশাপাশি ছোট পর্দায়ও সরব তিনি। বেশকিছু পাকিস্তানি ধারাবাহিকে অভিনয় করেছেন জারা। এর মধ্যে ‘হাম কাহা কে সোচে থে’, ‘খুদসার’। টিভি সিরিজগুলোতে জারার অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে। এরই মধ্যে দেশটির বড় পর্দায় অভিষেক হয়েছে এ মডেলের। ‘ছু লে আসমান’ নামে একটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি।

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ