বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
শিরোনাম
মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি ৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: - ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে? জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
বিনোদন

মহাকাশে যাচ্ছেন পপ তারকা কেটি পেরি

বিনোদন ডেস্ক: ইতিহাসের পাতায় নাম লেখাতে মহাকাশে যাচ্ছেন বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরি। জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের রকেটে যাত্রা করবেন তিনি। তবে একা নন, তার সঙ্গে থাকছেন আরও পাঁচজন নারী অভিযাত্রী। বিশেষ এই মিশনের নেতৃত্বেও থাকবেন কেটি পেরি।

বিবিসি জানায়, ব্লু অরিজিনের মতে, ১৯৬৩ সালে ভালেন্তিনা তেরেসকোভার ঐতিহাসিক মহাকাশ ভ্রমণের পর এটিই হবে প্রথম নারী-নেতৃত্বাধীন মহাকাশ মিশন। কেটির সঙ্গে এই অভিযানে অংশ নিচ্ছেন, জেফ বেজোসের বাগদত্তা লরেন সানতেজ জনপ্রিয় সঞ্চালক গেইল কিং, সাবেক নাসা বিজ্ঞানী আইশা বোয়ি, মানবাধিকারকর্মী অ্যামান্ডা গুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক ক্যারিয়ান ফ্লিন। 

চলতি বছরেই ব্লু অরিজিনের এনএস-৩১ মিশনটি মহাকাশের পথে রওনা দেবে। কেটি পেরি আগামী ২৩ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিশ্ব কনসার্ট ট্যুরে ব্যস্ত থাকবেন, তাই ধারণা করা হচ্ছে এর আগেই এই মহাকাশ অভিযান সম্পন্ন হবে।

এক বিবৃতিতে ব্লু অরিজিন জানায়, এত বড় একটি মিশনে নেতৃত্ব দিতে পেরে কেটি পেরি নিজেকে গর্বিত মনে করছেন। কেটি নিজেও আশা প্রকাশ করেছেন, এই অভিযান পরবর্তী প্রজন্মের নারীদের মহাকাশ গবেষণায় অংশ নিতে অনুপ্রাণিত করবে।

প্রসঙ্গত, ৪০ বছর বয়সী কেটি পেরি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় পপ তারকা। ২০০১ সালে ক্যারিয়ার শুরুর পর থেকে তিনি পাঁচবার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ও পাঁচবার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস জিতেছেন। তার সর্বশেষ স্টুডিও অ্যালবাম ‘১৪৩’ প্রকাশিত হয় গত বছর, যদিও এটি তেমন সাড়া ফেলতে পারেনি।

এই সম্পর্কিত আরো

মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি

৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার

বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার

রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে?

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক

রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর