মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ ঈদে ঘরমুখী মানুষের চাপ, বাস না পেয়ে অনেকেই ট্রাকে বাড়ি ফিরছেন ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা শার্শায় পশুখাদ্যে ভেজাল, ৫০ হাজার টাকা জরিমান তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সারাদেশ

মুক্তাগাছায় বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় ফসলের ক্ষেতে পুঁতে রাখা অবস্থায় মো. রিফাত (১৩) নামে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মিরাজ নামে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের নরকুনা গ্রামের সরিষা ক্ষেতের পাশে ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু মো. রিফাত একই গ্রামের নরকুনা মধ্যপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশু রিফাত মাঝেমধ্যে ভ্যানগাড়ি চালাতো। গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি তার ভ্যান গাড়িটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ভাড়া করে আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। রাত ১০টার দিকে তাকে গলাকেটে হত্যা করে নরকুনা গ্রামের একটি ফসলের জমিতে নিয়ে গর্ত করে মরদেহটি গর্তে লুকিয়ে রাখে। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রিফাতকে না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার (২ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় জড়িত পার্শ্ববর্তী গ্রামের মিরাজ (২৩) নামের একজনকে আটক করে পুলিশ।

ওসি আরও বলেন, মিরাজকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে সকাল সাড়ে ৯টার দিকে ফসলের জমির গর্ত থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরো

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

ঈদে ঘরমুখী মানুষের চাপ, বাস না পেয়ে অনেকেই ট্রাকে বাড়ি ফিরছেন

১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা

শার্শায় পশুখাদ্যে ভেজাল, ৫০ হাজার টাকা জরিমান

তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু