সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত? বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিনোদন

হলিউড অভিনেতাদের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বাইডেনের কাছে চিঠি

বিনোদন ডেস্ক: হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন হলিউড অভিনেতারা। এদের মধ্যে ছিলেন কেট ব্ল্যানচেট, জোয়াকিন ফিনিক্স, রমি ইউসেফ এবং অ্যান্ড্রু গারফিল্ডের মতো তারকারা। খবর এএফপির।

বাইডেনের কাছে লেখা অভিনেতাদের এই চিঠিতে বলা হয়েছে— ‘আমরা আপনার প্রশাসন এবং সমগ্র বিশ্বের নেতাদের পবিত্র ভূমির সব মানুষের জীবনের প্রতি সম্মান জানানোর এবং অবিলম্বে যুদ্ধবিরতি পালনের ব্যবস্থা করার আহ্বান জানাই।’ ওই চিঠিতে আরও বলা হয়, ‘মানুষের জীবন বাঁচানো একটি নৈতিক দায়িত্ব।’

ইসরাইল কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে কট্টর ইসলামপন্থি গ্রুপ হামাসের ব্যাপক হামলায় কমপক্ষে ১,৪০০ মানুষ নিহত হওয়ার পর ইসরাইল হামাসকে নির্মূল করার ঘোষণা দিয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামাসের এমন হামলার জবাবে ইসরাইলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে অনেক ভবন গুঁড়িয়ে দিয়েছে। এসব হামলায় কমপক্ষে ৪ হাজার ফিলিস্তিনি নাগরিক নিহত হন। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক।

ইসরাইলি বাহিনী গাজায় স্থল অভিযান চালানোরও প্রস্তুতি নিয়েছে। তারা বলেছে, খুব শিগগির এ অভিযান শুরু হবে।

তাই বিনোদন জগতের কয়েক ডজন শীর্ষ তারকা আরও মানুষের প্রাণহানি বন্ধে গাজা ও ইসরাইলে যুদ্ধবিরতি পালনে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত?

বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন

নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত