বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী লোহাগড়ায় দাফনের ৭ মাস পর ব্যবস্থাপকের মরদেহ উত্তোলন ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ এনবিআর-বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: - কাস্টমস ব্যবস্থায় কমবে কাগজপত্রের ঝামেলা দেশে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪ ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু
অর্থ-বাণিজ্য

ফের বাড়ল স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এতে ভরি প্রতি স্বর্ণের দাম ১ হাজার ৬৫৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৪৫ টাকা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বুধবার (১৫ জানুয়ারি) বাজুসের মূল্যনির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৮টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত বছরের ২৯ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ৩০ ডিসেম্বর থেকে।

Imported from WordPress: image-47.png

এই সম্পর্কিত আরো

৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

লোহাগড়ায় দাফনের ৭ মাস পর ব্যবস্থাপকের মরদেহ উত্তোলন

ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

এনবিআর-বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: কাস্টমস ব্যবস্থায় কমবে কাগজপত্রের ঝামেলা

দেশে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু