December 9, 2025 - 11:39 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদসোশ্যাল ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন নাজমুস সায়াদাত

সোশ্যাল ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন নাজমুস সায়াদাত

spot_img

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এর দায়িত্ব পেয়েছেন মোঃ নাজমুস সায়াদাত। তিনি এ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল আরাফাহ ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে তাঁর রয়েছে ২৭ বছরের দীর্ঘ অভিজ্ঞতা।

প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৯৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং সেখানে লোকাল অফিস ও বৈদেশিক বিনিময় শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দিলকুশা শাখা ও মতিঝিল শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশন ও কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে নাজমুস সায়াদাত সোশ্যাল ইসলামী ব্যাংকে যোগদান করেন এবং তাঁর মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন ও প্রিন্সিপাল শাখার প্রধান হিসেবে সুনিপুণভাবে শাখা ও বিভাগ পরিচালনা করেন। ২০১৭ সালে সোশ্যাল ইসলামী ব্যাংক এস আলমের দখলে চলে যাওয়ার পর ব্যাংকের নানা অনিয়ম তাঁর দৃষ্টিগোচর হওয়ায় ২০২০ সালে তিনি এই ব্যাংক থেকে পদত্যাগ করেন।

৫ আগস্ট ২০২৪ এর পর পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক এস আলম মুক্ত হয় এবং বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিলে তিনি আবারও এই ব্যাংকে এসইভিপি এবং এমডিএস ও ইনভেস্টমেন্ট উইং এর প্রধান হিসেবে
যোগদান করেন। গত অক্টোবরে তিনি উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। তাঁর দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ তাঁকে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...