December 13, 2025 - 9:51 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : ফরিদপুর সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস পুকুরে ছিটকে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার গেরদা রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত এবং আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ করছে ফরিদপুর ফায়ার সার্ভিস ও পুলিশ। এতে ফরিদপুর সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সী বাজার দিক থেকে আসা একটি মাইক্রোবাস দ্রুত গতিতে গেরদা রেলগেট ক্রসিং করছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস নামের একটি ট্রেন ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে প্রায় ১০০ মিটার দূরে নিয়ে যায়। একপর্যায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায়। তখন মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। এসময় আহত হয়েছেন আরো ২ জন। ধারণা করা হচ্ছে মাইক্রোবাসে থাকা যাত্রীরা সম্ভবত কোনো অনুষ্ঠানে যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। যে কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ রেল ক্রসিং না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...