রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু নড়াইলে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় ৪ ইটভাটার মালিককে ৭ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছেন। বুধবার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গার বিভিন্ন ইটভাটায় এ অভিযান চালানো হয়। সেই সাথে তাদের ভাটায় ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেয়া হয়।

অভিযান সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস ও পরিদর্শক (প্রসিকিউটর) নাইম হোসেন চুয়াডাঙ্গার ৪টি ইটভাটায় অভিযান চালান। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী-২০১৯) লঙ্ঘনের দায়ে চুয়াডাঙ্গা সদরের বড়শলুয়ার কেএসবি ব্রিক্স এর ম্যানেজার আব্দুল বারিককে ১ লাখ টাকা, সদরের ডিহি-কৃষ্ণপুরের আরএমকে ব্রিক্স এর স্বত্বাধিকারী মিজানুর রহমানকে ২ লাখ, চুয়াডাঙ্গার দামুড়হুদা দুধপাতিলার দোয়েল ব্রিক্স এর স্বত্বাধিকারী আরিফুল ইসলামকে ২ লাখ, চুয়াডাঙ্গার দামুড়হুদা ঈশ্বরচন্দ্রপুরের সুরপার ব্রিক্স এর স্বত্বাধিকারী শরিফুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।

পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই জরিমানার টাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। সেই সাথে তাদের ভাটায় ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ