রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
কর্পোরেট

আইএফআইসি আমার ব্যাংক অ্যাপে যুক্ত হলো কিউআর পেমেন্ট সুবিধা

কর্পোরেট ডেস্ক: চলমান ডিজিটাল ট্রান্সফরমেশনের অংশ হিসেবে আইএফআইসি ব্যাংক ডিজিটাল ব্যাংকিং চ্যানেল, “আইএফআইসি আমার ব্যাংক” অ্যাপে যুক্ত হলো কিউআর স্ক্যান সম্বলিত ক্যাশলেস পেমেন্ট সুবিধা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ক্যাফেটেরিয়ায় কিউআর পেমেন্টের মাধ্যমে নতুন এ সেবার শুভ উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ। আমার ব্যাংক অ্যাপে কিউআর স্ক্যান সুবিধা যুক্ত হওয়ার মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের গ্রাহকেরা এখন থেকে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবেন।

১৪০০+ শাখা -উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি, গ্রাহকদের সর্বাধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ পাওয়া সংবাদ