বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
শিরোনাম
মিয়ানমারে পাচার হচ্ছিল ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক হাম ও ‎হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চাকরি গেল বিপ্লব কুমার-গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয় : মাহ্দী আমিন লবণ বোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত আইসিএমএবিতে পরিবেশ-সামাজিক ও সুশাসন চর্চা কেন্দ্রের উদ্বোধন এসএসসিতে অকৃতকার্য, দুইদিন পর পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২ লাখ ৫০ হাজার র‍্যানসমওয়্যার হামলা ঠেকিয়েছে ক্যাসপারস্কি
advertisement
তথ্য-প্রযুক্তি

এআই ফিচারে বদলে গেলো স্মার্টফোন ফটোগ্রাফি

কর্পোরেট ডেস্ক: দেয়ালে আঁকা ছবি বা গ্রাফিতি দেখে মুগ্ধ হয়ে ছবি তুললেন। পরে খেয়াল করলেন, পাশে কিছু অবাঞ্ছিত পোস্টার ফ্রেমটিকে নষ্ট করছে। কোনো দুশ্চিন্তা নেই! ভিভো ভি৪০ লাইট স্মার্টফোনে এআই ইরেজ ফিচার দিয়ে পোস্টারগুলো সরিয়ে ছবিটি করে নিন একদম নিখুঁত।

চলতি মাসেই দেশে এসেছে ভিভোর ভি সিরিজের নতুন ফোন ভি৪০ লাইট। এরইমধ্যে ক্যামেরাসহ বিভিন্ন ফিচারে নজর কেড়েছে স্মার্টফোনটি। ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরাও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলছে ভিভো ভি৪০ লাইট এ।
ফটোগ্রাফিতে এআই এর ব্যবহার ভিভোর নতুন স্মার্টফোন ভি৪০ লাইট এ দিয়েছে নতুন মাত্রা। এআই ইরেজ ফিচার দিয়ে ছবির অবাঞ্ছিত অংশ সহজেই মুছে ফেলা যায়। অনাকাক্সিক্ষত অংশটির চারপাশে সার্কেল এঁকে চিহ্নিত করলেই এআই মসৃণভাবে তা মুছে ফেলে।

ভিভো ভি৪০ লাইট এআই ফটো ফিচার স্বয়ংক্রিয়ভাবে ছবির উজ্জ্বলতা ও রঙের মাত্রা ঠিক করে দেয়। রঙিন ল্যান্ডস্কেপ বা কম আলোয় তোলা র্পোট্রেটকে এ ফিচারটি আরও দুর্দান্ত ও আকর্ষণীয় করে তোলে।

‘এআই ডকুমেন্টস’ ফিচার দিয়ে ছবি থেকে টেক্সট আলাদা করা যায় সহজেই, যা ক্যামেরাকে পরিণত করে শক্তিশালী স্ক্যানারে। এতে ঝামেলামুক্তভাবে নোট সেভ করা বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট শেয়ার করা যায়।

এছাড়া রয়েছে এআই অরা লাইট ফিচার, যা পরিবেশের সঙ্গে মানানসই কালারের অরা লাইট প্রোজেক্ট করতে পারে। এর মেইন ক্যামেরায় রয়েছে থাকছে নাইট, র্পোট্রেট, প্যানোরমা, স্লো-মো, প্রো, টাইম-ল্যাপসসহ ১২টি ফটো মোড।

ভিভো ভি৪০ লাইট এ রয়েছে ইলেক্ট্রনিক স্ট্যাবিলাইজেশন মোড, যা ভিডিওকে ঝাঁকুনিমুক্ত রাখে। এর ৩০০ শতাংশ অডিও বুস্টারের সাথে ডুয়েল অডিও স্পিকার ভিডিওতে দেয় উন্নত সাউন্ড কোয়ালিটি, যা ভ্লগিংয়ের জন্য বিশেষ সুবিধাজনক।

দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ভিভো ভি৪০ লাইট। একটি ৮জিবির্ যাম+ ৮জিবি এক্সটেন্ডেডর্ যাম+ ১২৮জিবি স্টোরেজের ডিভাইসটির দাম পড়বে ২৮,৯৯৯ টাকা। অন্যদিকে ৮জিবির্ যাম+ ৮জিবি এক্সটেন্ডেডর্ যাম+ ২৫৬জিবি স্টোরেজের স্মার্টফোনটির দাম ৩১,৯৯৯ টাকা।


সর্বশেষ পাওয়া সংবাদ