মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে এমএ মজিদের দায়িত্বভার গ্রহণ ঈদে মুক্তির ছাড়পত্র পেল ৫ সিনেমা ঈদ শেষে ফিরতি যাত্রা: - আজ মিলছে ২৭ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট কাবুলে পাকিস্তানের হামলায় নিহত ৪০০, দাবি আফগানিস্তানের রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা বিসিবির প্রজ্ঞাপন জারি: - শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস স্কুলে ভর্তিতে লটারি থাকছে না, পরীক্ষার মাধ্যমে ভর্তি: শিক্ষামন্ত্রী দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু
সারাদেশ

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ সদরে মো. আকাশ মিয়া (২৩)নামের ইজিবাইক চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

নিহত মো. আকাশ মিয়া (২৩) সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের খোকন মিয়ার ছেলে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার সিরতা ইউনিয়নের টেকেরবাড়ি এলাকায় পাকা রাস্তার পাশের ধান ক্ষেতে রক্তাক্ত মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর পাঠায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়,মঙ্গলবার বিকেলে নিজের ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৮টা থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাচ্ছিল পরিবারের লোকজন। পরে রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সিরতা ইউনিয়নের টেকেরবাড়ি এলাকায় পাকা রাস্তায় রক্ত দেখে পাশের ধানখেতে রক্তাক্ত লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় একটি ছুরিও পাওয়া যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করে বলেন, ইজিবাইক ছিনতাইয়ের জন্যই এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে এমএ মজিদের দায়িত্বভার গ্রহণ

ঈদে মুক্তির ছাড়পত্র পেল ৫ সিনেমা

ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৭ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট

কাবুলে পাকিস্তানের হামলায় নিহত ৪০০, দাবি আফগানিস্তানের

রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা বিসিবির

প্রজ্ঞাপন জারি: শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস

স্কুলে ভর্তিতে লটারি থাকছে না, পরীক্ষার মাধ্যমে ভর্তি: শিক্ষামন্ত্রী

দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু