সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
সারাদেশ

চেতনানাশক ট্যাবলেট খাইয়ে ছিনতাই, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চেতনানাশক ট্যাবলেট খাইয়ে ছিনতাইয়ের ঘটনায় রজব আলী (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বুধবার (১১ জানুয়ারি) সকালে এ ঘটনায় আজিজ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রজব আলীর ভাই রমজান আলী গতকাল বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একজনের নাম উল্লেখ্যসহ আরও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

অভিযোগে ও নিহত রজব আলীর ছোট ভাই সাদ্দামের জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আজিজ নামে এক ব্যক্তি রজব আলীকে বাসা থেকে ডেকে নিয়ে যান। রাত ১১টার দিকে অচেতন অবস্থায় রজব বাড়ির গেটে এসে পড়ে যান। পরে পরিবারের জানতে চাইলে তিনি বলেন,আজিজ আমাকে ডেকে ৩০ হাজার টাকা ছিনতাই করেছে। পরে তাঁকে উল্লাপাড়া সদর ৩০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে তাঁর মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, রজব আলীর মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগের পর আজিজ নামে একজন আটক করা হয়। মামলার পর গ্রেপ্তার দেখিয়ে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে তাঁকে। বর্তমানে রজব আলীর মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা