মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of Apex Tannery Ltd. ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস অর্থনীতিতে নোবেল পেলেন দুই অর্থনীতিবিদ রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, শুরু ২১ জানুয়ারি জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের তাগিদ - প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ জ্বালানি খাতে ব্যয়ের চাপ সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ গ্রিডের চেয়ে সৌরবিদ্যুতে ইউনিট প্রতি ৫-৬ টাকা সাশ্রয় সম্ভব, মিলবে পরিবেশগত সুফল দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার
advertisement
সারাদেশ

গাজীপুরে অবৈধভাবে নামজারী দেয়ার প্রতিবাদে কাফনের কাপড় পড়ে মানববন্ধন

মোশারফ হোসেন, গাজীপুর প্রতি‌নি‌ধি: গাজীপুরে অ‌বৈধভাবে জ‌মির নামজারী দেয়ার প্রতিবাদে টঙ্গী সার্কেলের সহকারী ক‌মিশনার ভু‌মি ও কা‌শিমপুর ইউনিয়ন ভু‌মি কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী ৪৮ টি পরিবারের সদস‌্যরা।

সোমবার দুপুরে ক্ষ‌তিগ্রস্ত প‌রিবারের সদস‌্যরা কাফনের কাপড় পরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে। পরে তারা অতি‌রিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর কাছে স্বারক লি‌পি প্রদান করেছেন ভুক্তভোগী ওই প‌রিবারের সদস‌্যরা।

ভুক্তভোগীরা জানায়, ওই ৪৮ পরিবারের সদস‌্যরা এস এ ও আর এস রেকর্ডিয় মালিক ছিল এবং বর্তমানেও আছে। এছাড়াও জাল-জালিয়াতি করে তৈরি কাগজপত্র দিয়ে বিবাদী পক্ষের দায়ের কৃত দেওয়ানী মোকদ্দমায আদালতের আদেশের মাধ্যমেও ২০১৫ ইং সালে ১৫০ শতাংশ জমির মালিকানা বহাল রেখেছেন। আদালতের আদেশের মাধ্যমে প্রকৃত জমির মালিকানার বিষয়টি মীমাংসিত হওয়ার পরেও জোতে জমির পরিমাণ না থাকার অজুহাতে দীর্ঘ ০৯ বছর যাবৎ ওই ৪৮ পরিবারের ওয়ারীশ সম্পত্তি নামজারীর আবেদন বারবার বাতিল করেছেন কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তারা।

অথচ মিস মোকদ্দমা চলমান সত্ত্বেও চলতি বছর বিবাদী পক্ষকে অবৈধভাবে ৩৭ শতাংশ জমির নামজারি প্রদান করা হয়।

এব‌্যাপা‌রে গাজীপু‌রের অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো কায়সার খসরু জানান, ভুক্ত‌ভোগী‌দের আবেদন পে‌য়ে‌ছি। কাগজপত্র যাচাই বাচাই শে‌ষে ন‌্যায় বিচা‌রের আশ্বাস দেন ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ