বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
শিরোনাম
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ
সারাদেশ

হালুয়াঘাট সীমান্তে ২ হাজার ৫২০ কেজি ভারতীয় জিরা জব্দ

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধ পন্থায় জিরা আনার খবরে অভিযান চালিয়ে এবার ৩০ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫২০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ আইলাতলী বিওপির জেসিও নায়েব সুবেদার মো. জামাল উদ্দিন।

বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী উত্তর নলকুরা এলাকা দিয়ে শুক্রবার ভোরে অবৈধভাবে ভারত থেকে অভিনব পন্থায় বিপুল পরিমাণ জিরা নিয়ে আসে চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির টহল দল সেখানে অভিযান পরিচালনা করে।

এ সময় জিরার বস্তাগুলো রেখে দৌড়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে টহলদল জিরার বস্তাগুলো বিজিবি ক্যাম্পে নিয়ে আসে।

আইলাতলী বিওপির জেসিও নায়েব সুবেদার মো. জামাল উদ্দিন বলেন, ‘ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৩০ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫২০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে যেকোনো চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য,এর আগে ১২ নভেম্বর হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে পাচার করে আনা ৩ হাজার ৪৫০ কেজি জিরা জব্দ করেছিলো আইলাতলী বিওপির বিজিবির টহলদল। বাংলাদেশি টাকায় যার বাজার মূল্য ৪১ লক্ষ ৪০ হাজার টাকা।

এই সম্পর্কিত আরো

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ

রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ