December 14, 2025 - 8:36 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতঅপু বিশ্বাস ও হিরো আলমের নামে মামলা

অপু বিশ্বাস ও হিরো আলমের নামে মামলা

spot_img

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামে মামলা করলেন প্রযোজক ও নায়িকা সিমি ইসলাম কলি। গত ২৪ আগস্ট রাজধানী ঢাকার একটি আদালতে মামলা করেছেন কলি। মামলা নম্বর ১১৩৬/২০২৪। মামলায় অপু বিশ্বাস ছাড়াও আসামি করা হয়েছে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এবং জাহিদুল ইসলাম আপনকে।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে মামলার ব্যাপারে সিমি বলেন, আমার ইউটিউব চ্যানেল অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম আপন হ্যাক করেছেন। বিষয়টি অনেক আগেই পুলিশকে অবগত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আবার প্রযোজক সমিতির মাধ্যমে বিষয়টি সমাধানের জন্যও চেষ্টা করেছি। তাতে কোনো সমাধান না পেয়ে অনেকটা বাধ্য হয়েই আদালতে গিয়েছি আমি।

ঢালিউড ক্যুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাসের চ্যানেলগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন জাহিদুল ইসলাম। মামলায় অপু বিশ্বাসের সঙ্গে তাকে নিয়ে বলা হয়েছে, গত বছরের আগস্টে বিবাদী অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম সিমির ইউটিউব চ্যানেল হ্যাক করেন। চ্যানেলটি ফিরিয়ে দেয়ার জন্য অপু বিশ্বাস আশ্বাস দিলেও তা বুঝিয়ে দেননি। এ কারণে চলতি বছরের ২৮ জানুয়ারি লালবাগ থানায় জিডি করেছিলেন সিমি।

এদিকে বিষয়টি সমাধানের জন্য এগিয়ে আসেন সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় উঠে আসা কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। তিনি দুই পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তবে চ্যানেলটি ফিরিয়ে দেয়ার বিনিময়ে বাদীর কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়।এরপর দর কষাকষির মাধ্যমে ৫ লাখ টাকা দেন বাদী সিমি। টাকা পাওয়ার পর চ্যানেলও ফিরিয়ে দেয়া হয়। কিন্তু চ্যানেলে থাকা পুরনো ভিওিগুলো মুছে ফেলা হয়েছে দেখা যায়। যা অপু বিশ্বাস ও হিরো আলমকে জানান প্রযোজক সিমি।

তাকে পুরনো ভিডিওগুলো ফিরিয়ে দেয়ার আশ্বাস দেয়া হলেও কালক্ষেপণ করতে থাকেন। যা ক্রমেই দীর্ঘ হতে থাকে। এ নিয়ে ফের চলচ্চিত্র প্রযোজক সমিতিতে কথা বলেন বিবাদী। কিন্তু সেখানে কোনো সমাধান না হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন সিমি।

মামলা প্রসঙ্গে গণমাধ্যমে সিমি ইসলাম বলেন, ইউটিউব চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার জন্য বহুদিন অপুর কাছে গিয়ে অনুরোধ করেছি। কিন্তু কোনো লাভ হয়নি। আমি খসরু (প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু) ভাইকেও বলেছি। সে-ও আমার হয়ে অপুর সঙ্গে কথা বলেছে। কিন্তু তার কথাও সে রাখেনি।

তিনি আরও বলেন, একদিন হিরো আলম আমাকে ফোন করে বলে, আমি রাজি হলে অপুর সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করে দেবেন। আমার মনে হয়, অপুই তাকে ফোন দিতে বলেছেন আমাকে। এরপর টাকার বিনিময়ে চ্যানেলটি ফিরে পেলেও ভিডিওগুলো সরিয়ে নেওয়া হয়। বিষয়টি হিরো আলমকে জানালে তিনি বলেন, দেখছি কী করা যায়। এরপর আর কোনো খবর নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...