বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম
এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প ৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: - নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২ যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী
বিনোদন

প্রশংসা কুড়িয়েছে জাক মীরের ‘দ্য স্টোরি অব আ রক’ ছবিটি

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে ১৯তম তাসভীর ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে বাংলাদেশি-আমেরিকান পরিচালক জাক মীরের প্রথম সিনেমা ‘দ্য স্টোরি অব আ রক’। এ রকম উৎসবে প্রথম সিনেমার উদ্বোধনী প্রদর্শনী করতে পেরে আনন্দিত এই নির্মাতা। বার্তা সংস্থা ইউএনবিকে তিনি বলেন, ‘আমি সত্যিই এমন প্রতিযোগিতায় জায়গা করে নিতে পেরে সম্মানিত বোধ করছি।’

মা কাজের জন্য মধ্যপ্রাচ্যে চলে গেলে কিশোরী মেয়ের জীবনে আসে নতুন সব চ্যালেঞ্জ। একটি দুর্ভাগ্যজনক ঘটনায় মেয়েটির জীবনের গতিপথ বদলে যায়। এমন গল্পে নির্মিত হয়েছে ‘দ্য স্টোরি অব আ রক’। গত ১৫ থেকে ২০ অক্টোবর ওয়াশিংটনের প্যাকার আইম্যাক্স থিয়েটারে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র উৎসবটি। এতে ৯০টি স্বল্পদৈর্ঘ্য এবং ২২টি পূর্ণদৈর্ঘ্যসহ ৩০০টি সিনেমা জমা পড়ে।

জাক মীর বর্তমানে নিউ জার্সির বাসিন্দা। এর আগে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানিয়েছেন তিনি। নিজের প্রথম সিনেমা নিয়ে জাক বলেন, ‘যদিও ফিল্মটি সত্যি গল্পের ওপর ভিত্তি করে তৈরি নয়, তবে এটি নির্মিত হয়েছে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে, বিশেষ করে ঘরে নারীদের নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার সংগ্রামকে কেন্দ্র করে।’

ছবিতে মনিকা চরিত্রে অভিনয় করেছেন সাফানা নোমনি। এ ছাড়া আছেন সাহানা রহমান সুমি, নাফিসা জারিন, লারা লোটাস, সিমরিন লুবাবা।

এই সম্পর্কিত আরো

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার

হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু

নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী