December 13, 2025 - 12:27 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়ভোলা-বরিশাল সেতু নির্মাণকাজ শিগগিরই শুরু হবে: জ্বালানি উপদেষ্টা

ভোলা-বরিশাল সেতু নির্মাণকাজ শিগগিরই শুরু হবে: জ্বালানি উপদেষ্টা

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ ও সেতু উপদেষ্টা মো. ফওজুল কবির খান বলেছেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে। এটি নির্মিত হলে ভোলা জেলার ২০ লাখ মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়িত হবে। তিনি বলেন, জাপানের আর্থিক সহায়তা নিয়ে এ সেতুটি নির্মাণের চেষ্টা করা হচ্ছে। এজন্য খুব শিগগিরই জাপানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক হবে।

ভোলায় ইলিশা-২ গ্যাস কূপ, শাহবাজপুর গ্যাস ফিল্ড বাপেক্স ও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে শুক্রবার রাতে ভোলা সার্কিট হাউজে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যমের সাথে এক প্রেস ব্রিফিং এ তিনি একথা বলেন।

মতবিনিময় সভায় ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি, ভোলা ডেভেলপমেন্ট ফোরাম বিডিএফ’র সদস্যদের দাবির প্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন। সংগঠনগুলো এ সংক্রান্ত বিষয়ে উপদেষ্টাকে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেন।

জ্বালানী উপদেষ্টা বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণকাজ অত্যন্ত ব্যয় বহুল। তবে কাঁটছাঁট করে এটির ব্যয় কমিয়ে হলেও একটি মাল্টিপল সেতু নির্মাণ করার কাজ চলছে। এ সেতু নির্মাণে সরকারের আগ্রহ রয়েছে। এটা নির্মাণ হলে ভোলা থেকে গ্যাস ও বিদ্যুৎ নেয়া যাবে। ভোলার সাথে সারাদেশের সংযোগ স্থাপন হবে এবং আধুনিক ইন্টারনেট সুবিধা পাবে জেলাবাসী। ইতিমধ্যে এ সেতু নির্মাণের জন্য জাপানের একটি কোম্পানির সাথে আলোচনা চলছে। আমরা আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে ভোলা-বরিশাল সেতুর কাজ শুরু করা হবে।

এদিকে শুক্রবার বিকেলে জেলা শহরে ‘ভোলার গ্যাস আগে ভোলায় তার পরে অন্যত্র’ দেয়ার দাবিতে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা নামক একটি সংগঠনের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ওই দাবি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গৃহাস্থলীতে গ্যাস সংযোগ না দেয়ার সিদ্ধান্তটি জাতীয়। পুনরায় আবাসিক সংযোগ দেয়ার সিদ্ধান্ত হলে ভোলা’সহ সারাদেশেই এ সংযোগ দেয়া হবে। এ সময় তিনি ভোলার বিসিক শিল্পনগরী’সহ যে কোনো শিল্পকারখানায় গ্যাস সংযোগ দিতে এখানকার সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে নির্দেশনা প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব এসএম মঈন আহমেদ, পেট্টোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান, ভোলা ডেভলপমেন্ট ফোরামের নেতা-মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, মীর মোশারেফ অমি ও রাজীব হায়দার’সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সূত্র-বাসস।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় দলীয় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে...