রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
জাতীয়

জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের চূড়ান্ত রিপোর্ট ডিসেম্বরের শুরুতে: ফলকার টুর্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছেন, বাংলাদেশে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা তদন্তকারী জাতিসংঘের স্বাধীন তথ্যানুসন্ধান মিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট চূড়ান্ত করবে।

বুধবার (৩০ অক্টোবর) ফলকার তুর্ক ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গিয়ে একথা বলেন। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের কাজ এবং ঢাকায় উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, সংস্কার কমিশনের প্রধান, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ে অবহিত করেন।

তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ সম্পর্কেও আলোচনা করেন। ফলকার তুর্ক বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থা ঢাকায় তার উপস্থিতি আরও জোরালো করতে চায়।

অধ্যাপক ইউনূস বলেন, তাঁর সরকার আগের সরকারের ভুল এবং অপরাধগুলো পুনরাবৃত্তি করবে না।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট বিশেষ করে মিয়ানমারে সহিংসতার কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া হাজার হাজার নতুন রোহিঙ্গার আগমন নিয়েও আলোচনা করেন। উভয় নেতা আঞ্চলিক সমস্যা দ্রুত ও টেকসই সমাধানের দিকে এগিয়ে নিতে আসিয়ানের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। ষূত্র-বাসস।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস