বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে সুলভ মূল্যে দুধ-ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন অতিথি নিয়ে এলো ‘Travel Now, Pay Later’ ঈদ অফার – ০% ইএমআই সুবিধা ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন
সারাদেশ

বেনাপোলে ২ কোটি ৩৮ লাখ টাকার স্বর্ণ জব্দ, পাচারকারী আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের সময় বেনাপোল কাঁচা বাজার এলাকা থেকে দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কদম আলী (৩৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই স্বর্ণের চালানসহ কদম আলীকে আটক করা হয়। আটক কদম আলী যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।

বুধবার বিকেলে বিজিবি এক প্রেস নোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বেনাপোল সদর ক্যাম্পের বিজিবি সদস্যরা বেনাপোল কাঁচা বাজারে গোপনে অবস্থান নেয়। এসময় ওই পাচারকারী বেনাপোল কাঁচা বাজার এলাকায় আসলে বিজিবি তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫ পিস স্বর্ণেরবার জব্দ করা হয়। যার ওজন ২ কেজি ৩৫০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি ৩৮ লাখ টাকা বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহ কমান্ডিং অফিসার মেজর ফারজিন ফাহিম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের চালানটি ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।

তিনি আরও জানান, গতকালও বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণের বারসহ মাহফুজ মোল্লা নামে একজনকে আটক করা হয়।

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে সুলভ মূল্যে দুধ-ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন

অতিথি নিয়ে এলো ‘Travel Now, Pay Later’ ঈদ অফার – ০% ইএমআই সুবিধা

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ

রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন