বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
শিরোনাম
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ
খেলাধূলা

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রোববার (২৯ সেপ্টেম্বর) এ সিরিজের সূচি চূড়ান্ত করেছে এসিবি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এসিবি জানিয়েছে, ‘আগামী ৬, ৯ এবং ১১ নভেম্বর বাংলাদেশ জাতীয় দলের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ঐ সিরিজের আয়োজক হবে আফগানিস্তান।’

আফগানিস্তান ক্রিকেটের অন্যতম হোম ভেন্যু হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত। সিরিজের সবগুলো ম্যাচই হবে শারজায়।
আয়োজক হিসেবে আফগানিস্তানের তত্ত্ববধানে এবারই প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে দু’দল। এখন পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছে তারা। এর মধ্যে বাংলাদেশ ১০টিতে জিতেছে এবং ৬টিতে হেরেছে।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবে বিবেচিত হবে এই তিনটি ওয়ানডে।

গত বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান কার্যালয়ে বোর্ড পরিচালকদের বৈঠক শেষে সাংবাদিকদের ফারুক আহমেদ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার পথে আমরা তিনটি ওয়ানডে খেলার চেষ্টা করবো।’

এই বছর বাংলাদেশের আন্তর্জাতিক সূচিতে বেশি রয়েছে টেস্ট ম্যাচ। কিন্তু পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র তিনটি ওয়ানডে খেলার কথা ছিল টাইগারদের। আগামী নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের ঐ তিনটি ওয়ানডে ম্যাচ নির্ধারিত ছিলো।

ক্যারিবীয়ান সফরে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডের সাথে দু’টি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টিও আছে। টেস্ট দিয়ে ২২ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে বাংলাদেশ।

আরও পড়ুন:

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা

টি-টোয়েন্টিতে রান ও ছক্কার জোড়া রেকর্ড পুরানের

এই সম্পর্কিত আরো

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ

রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ