শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
আইন-আদালত

ময়মনসিংহে ১৭ বিএনপি নেতার রিমান্ডে

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক এনামুল হক আকন্দ লিটন ওরফে লিটন আকন্দসহ ১৭ বিএনপি নেতার বিরুদ্ধে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ জুলাই) দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলী আদালতের বিচারক রাজিবুল হাসান তালুকদার আদালতে আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানী শেষে এই আদেশ দেন।

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের বাসা ভাংচুর, নগরীর শিববাড়ী রোডস্থ আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর গাড়ীতে অগ্নিসংযোগের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া পৃথক ৩টি মামলায় এই আসামিদের একদিন করে রিমান্ড মঞ্জুরের আদেশ দেন বিজ্ঞ আদালত।

সোমবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না এই তথ্য নিশ্চিত করে জানান, বিজ্ঞ আদালতে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। এ সময় শুনানী শেষে বিচারক আসামিদের বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় লিটন আকন্দ ছাড়াও রিমান্ড মঞ্জুর হওয়া উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- দক্ষিণ জেলা বিএনপির কোষাধক্ষ্য রতন আকন্দ, দক্ষিণ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জনি, বাকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীবসহ প্রমূখ।

এর আগে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া মামলায় পৃথক পৃথক অভিযানে এই আসামিদে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশ।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস